০১ অগাস্ট, ২০২৪ ০৫:২৬ পিএম

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।  

আজ বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

আগামী ১১ আগস্ট ভূগোল (তত্তীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা।

এর আগে এ বিষয়ে আজ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো একেবারে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান), পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ১৬ ও ১৭ জুলাই এ সিদ্ধান্ত জানানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি পরীক্ষা
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক