বিশ চিকিৎসকের পদোন্নতি, বদলি ছয়
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ২০ চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই থেকে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত জারি করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে ছয় চিকিৎসককে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
বদলি হলেন যারা
আজ ১ আগস্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহবুব আলমকে কুমিল্লা মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদের বিপরীতে বদলি করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা মেডিকেলের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফ মোর্শেদ খানকে নীলফামারী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
৩০ জুলাই এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অসীম কুমার সাহাকে কুমিল্লা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি পদের বিপরীতে বদলি করা হয়।
একই দিন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পদে বদলি করা হয়েছে।
২৭ জুলাই প্রজ্ঞাপনে ঢামেক থেকে ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসানুর রহমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্যাথলজি পদের বিপরীতে বদলি করা হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক বদলি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পদোন্নতি পেলেন যারা
৩০ জুলাই প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী এবং ডা. শামীমা ইয়াসমীনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে শফিকুল আলম চৌধুরীকে মেডিকেল ফিজিস্ট পদের বিপরীতে পদায়ন করা হয়।
একই দিনের অপর এক প্রজ্ঞাপনে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের গাইনী অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা রাজিয়া, মানিকগঞ্জের কর্ণেল মেডিকেল কলেজের অফথালমোলজি বিভাগের ডা. মোস্তফা জহির রায়হানী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অবস অ্যান্ড গাইনী বিভাগের ডা. কামরুন্নাহার, চট্টগ্রাম মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের ডা. সৈয়দ মোহাম্মদ টিপু সুলতান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাইটোপ্যাথলজি বিভাগের ডা. কাজল আহসান এবং ডা. রাজশাহী মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের ডা. মোহা. হারুন অর রশীদ পদোন্নতি পেয়েছেন। তাদের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
একই দিন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি পেয়েছেন আরও সাতজন। তারা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের ডা. মো. গোলাম রব্বানী, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডা. মো. আব্দুস সালাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অ্যানেসথেসিওলজি বিভাগের ডা. মো. সাইফুল ইসলাম আজাদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও ডা. মো. মফিজুর রহমান মিয়া, রেসপিরেটরি বিভাগের ডা. মো. খায়রুল আনাম এবং ঢামেকের অ্যানাটমি বিভাগের ডা. এএইচএম মোস্তফা কামাল।
৩১ জুলাই স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢামেকের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা হোসেনকে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দেওয়া হয়। গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন হয়েছে ওই বিভাগে সংযুক্ত থাকা অধ্যাপক ডা. রাশিদা খানমও।
এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনী অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলপনা অধিকারীকে অধ্যাপক (চলতি দায়িত্ব), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রহমানকে অধ্যাপক (চলতি দায়িত্ব) ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডুকে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এনএআর/
-
০৯ অক্টোবর, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
০৫ জানুয়ারী, ২০২১