১৫ জানুয়ারী, ২০২১ ১০:৩৮ এএম

২৭ ডেন্টিস্টকে বদলি করে প্রজ্ঞাপন

২৭ ডেন্টিস্টকে বদলি করে প্রজ্ঞাপন

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ২৭ জুনিয়র কনসালটেন্টকে (ডেন্টিস্ট্রি) বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

জুনিয়র কনসালটেন্ট পদমর্যাদার এসব ডেন্টাল চিকিৎসকদের একই পদে দেশের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ১৯ জানুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২০ জানুয়ারি পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহন করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর দায়িত্বপ্রাপ্ত বিভাগ বা কর্মস্থলে মুভ ইন হবেন।

এছাড়া লিয়েন, প্রেষণ ও শিক্ষা ছুটি ভোগরত চিকিৎসকগণ ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। একইসঙ্গে মাতৃত্বকালীন ছুটি ভোগরত চিকিৎসকগণ ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন ও এমআইএস), অধ্যক্ষ, পরিচালক, লাইন ডাইরেক্টর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক