১৫ জানুয়ারী, ২০২১ ১০:৪৬ এএম

পরিবার পরিকল্পনার দুই কর্মকর্তাকে বদলি

পরিবার পরিকল্পনার দুই কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত দুই কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, জামালপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবির তালুকদার। তাঁকে কেন্দ্রীয় পণ্যাগারের অতিরিক্ত পরিচালক করে বদলি ও পদায়ন করা হয়েছে।

অধিদপ্তরের কেন্দ্রীয় পণ্যাগারের সহকারী পরিচালক মো. তসলিম উদ্দিন খানকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটে পদে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আদেশের অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসার রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক