২৪ জুলাই, ২০২৪ ১২:৫৭ পিএম
দেশে ফিরে গেলেন ৬৪৭ বিদেশি মেডিকেল শিক্ষার্থী
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কার দাবিতে আন্দোলন ও কারফিউর কারণে সিলেটের চারটি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারত ও নেপালের ৬৪৭ জন শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন।
তাঁদের মধ্যে ভারতের ৬০২ জন ও নেপালের ৪৫ জন।
ভারতের সহকারী হাইকমিশন সিলেট কার্যালয়ের সহযোগিতায় গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনে তাঁরা দেশে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা আবারও নিজ নিজ ক্যাম্পাসে ফিরবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছিলেন। পরে সরকারের সহযোগিতায় তাঁদের নিজ দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়।’
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সিলেট
-
০৫ সেপ্টেম্বর, ২০২৬
-
০৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬
-
২২ অক্টোবর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
এই বিভাগের সর্বাধিক পঠিত