‘ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায় সিভিল সার্জনকে নিতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের পোস্টিং নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘যেই চিকিৎসককে যেখানে পোস্টিং দেওয়া হবে তাকে সেখানেই চাকরি করতে হবে এবং সেবা দিতে হবে। এখানে কোনো আপস হবে না।’
রোববার (১৪ জুলাই) দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি চাই না, দিনাজপুরের কোনো রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা করান। চিকিৎসকরা দিনাজপুরে কেন থাকতে চান না সেটি আমি দেখবো। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে কোনো অনিয়ম হলে তার দায়ভার সিভিল সার্জনকে নিতে হবে।’
তিনি বলেন, ‘আমি খুব শিগগির জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যাবো। কেননা আমার দায়িত্ব হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি রোগীদেরও সুরক্ষা দেওয়া। অনেক সমস্যা আছে, আমি অনেক কিছুই জানি, আমি নিজেও ভুক্তভোগী। সেজন্য চিকিৎসকদের মানোন্নয়ন, মর্যাদা ও অন্যান্য সমস্যা সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিজের চোখে দেখার উদ্দেশে আমি সারাদেশে ছুটে বেড়াচ্ছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কদিন আগে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, সপ্তাহে দুদিন ঢাকায় থাকবো, আর বাকি পাঁচদিন দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিস্থিতিসহ রোগী ও চিকিৎসকদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দিয়েছেন।’
তৃণমূল পর্যায়ে চিকিৎসার মানোন্নয়ন ঘটানো গেলে দেশের বড় বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগীশূন্য হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এসএএইচ/এমইউ
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬