১৫ জুলাই, ২০২৪ ১২:১৮ পিএম

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা
কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৫ জুলাই) সকালে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

এসময় ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন এবং তাঁদের সঙ্গে আন্দোলনে পাশে থাকার কথা ব্যক্ত করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’, ‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেলের এমবিবিএসের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক