১৩ জুলাই, ২০২৪ ১২:৫১ পিএম

জটিল রোগে আক্রান্তদের ১১ কোটি ৭৪ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান

জটিল রোগে আক্রান্তদের ১১ কোটি ৭৪ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ১১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা পেয়েছেন গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ২ হাজার ৩৪৯ জন। সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছর থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চিকিৎসা সহায়তার টাকা বিতরণ শুরু করে জেলা সমাজসেবা কার্যালয়।

এর আগে ২০১৩-২০১৪ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের টাকা সমাজসেবা অধিদপ্তর থেকে সরাসরি বিতরণ করা হতো। ২০১৯-২০২০  অর্থ বছওে প্রথম জেলা প্রশাসন ও সমাজসেবা অফিস গোপালগঞ্জ জেলায় ১৯৭ জনকে ৯৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করে।

২০২০-২০২১ অর্থ বছরে ১৮৪ জনকে ৯২ লাখ টাকার অনুদান দেওয়া হয়। ২০২১-২০২২ অর্থবছরে ২ কোটি ২৮ লাখ টাকার অনুদান পান  ৪৫৬ জন রোগী। ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৫৬ জন পান ৪ লাখ ২৮ হাজার টাকার অনুদান। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ২৮ লাখ টাকার অনুদান পেয়েছেন ৬৫৬ জন রোগী।

মূলত অনুদানের টাকা বরাদ্দ পাওয়ার পর সরকারি বিধি অনুযায়ী আবেদন আহবান করা হয় সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে। আবেদন পাওয়ার পর রোগীদের সিভিল সার্জন অফিসের সহযোগিতায় সরকারের বেঁধে দেওয়া প্রক্রিয়ায় বাছাই করা হয়। তারপর নির্বাচিত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের টাকা প্রদান করা হয়।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক