বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান।
বুধবার (১০ জুলাই) তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, ইউরোলজি বিভাগ ছাড়াও আরও ২৭টি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিএসএমএমইউর (সংশোধন) আইন, ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালের (১নং আইন) প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুয়ায়ী ১০ জুলাই ২০২৪ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এই নিয়োগ প্রদান করেছেন।
ডা. হাবিবুর রহমানের বর্ণাঢ্য জীবন
চাঁদপুর জেলায় জন্ম নেওয়া এ চিকিৎসক ছাত্রজীবনে ছিলেন অদম্য মেধার অধিকারী। এসএসসি দিয়েছেন নিজ জেলা থেকে আর এইচএসসি রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ থেকে। মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করার মহান আকাঙ্খা নিয়ে ১৯৮১ সালে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। এরপর ১৯৮৭ সালে এমবিবিএস পাস করে সরকারি চাকরিতে যোগদান করেন অধ্যাপক হাবিবুর রহমান। পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ১৯৯৬ সালে সার্জারিতে এফসিপিএস করেন তিনি। নিজেকে আরও অনন্যা পর্যায়ে নিয়ে যেতে ইউরোলজিতে এমএস করেন মানবিক এই চিকিৎসক।
সরকারি চাকরি জীবনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন নামী-দামি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন অধ্যাপক ডা. হাবিবুর রহমান। এরপর ২০০৭ সালের দিকে নানা অনুযোগ নিয়ে সরকারি চাকরি থেকে অবসরে যান। তারপর কিছুকাল রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপনা করেন। ২০০৯ সালে দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর থেকে নিজের দক্ষতাকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমানে তিনি বিএসএমএমইউর প্রক্টর হিসেবে কর্মরত আছেন।
এসএএইচ/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫