০২ জুলাই, ২০২৪ ০৮:৫২ পিএম

ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯

ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।

আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত শিশুটি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪৬ জনের মৃত্যু হলো।

এ ছাড়া একই সময়ে মোট তিন হাজার ৭৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬০ শতাংশই পুরুষ। একই সময়ে আক্রান্তদের মধ্যে তিন হাজার ৪৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এনএআর/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক