২১ জুন, ২০২৪ ০৮:২৭ পিএম

ঘুমের ওষুধ খেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ঘুমের ওষুধ খেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা
ডা. রুমানা শারমিন রুম্পা।

মেডিভয়েস রিপোর্ট: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রুমানা শারমিন রুম্পা। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে মারা যান তিনি।

ডা. রুমানা শারমিন ছিলেন বিসিএস ৩০তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘১৯ জুন রাতে পরিবারের সবার অজান্তে ডা. রুমানা শারমিন নিজ ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর চিকিৎসার জন্য প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডা. রুমানা শারমিনকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।’

জানতে চাইলে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মেডিভয়েসকে বলেন, ‘মৃত চিকিৎসকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এ বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবারে পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক