০৭ জুন, ২০২৪ ১১:৪৭ এএম

চিকিৎসায় গাফিলতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসায় গাফিলতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। চিকিৎসকদের প্রতি মানুষের ধারণা পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৬ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগীদের ওয়ার্ড, কেবিন, স্টোর রুম, পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন তিনি।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘এখন কোনো হাসপাতালে অভিযান হবে না। কিন্তু কোনো হাসপাতালে বা ক্লিনিকে ভুল চিকিৎসায় মৃত্যু হলে তা মেনে নেওয়া হবে না।

এ ছাড়া লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধে কোন ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মনে রাখতে হবে জীবন একটাই, এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোন প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না।’

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতাল রয়েছে সেখানে রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মাইনুল হাসান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক