৩১ মে, ২০২৪ ০৬:৩৪ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে জরিমানা
তিনটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মাহমুদ ফার্মেসিকে পাঁচ হাজার, ভূঁইয়া ফার্মেসিকে ২০ হাজার ও স্টার কে এস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি সড়কে আমরা অভিযান পরিচালনা করি। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : লক্ষ্মীপুর
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
২৬ অক্টোবর, ২০২৪
-
২৭ অগাস্ট, ২০২৪
-
২২ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৯ ডিসেম্বর, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২২
-
০৮ মার্চ, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত