০৯ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৪ এএম

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল পাঁচ শতাধিক রোগী

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল পাঁচ শতাধিক রোগী
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুর জেলা সদরে প্রায় পাঁট শতাধিক অসহায়, গরিব ও দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশন। শুক্রবার (৮ ডিসেম্বর) সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন মান্দারী, তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক রোগী। সকাল ৮টা থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নেন ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, জেনারেল মেডিসিন ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মো. তারেক, মেডিকেল অফিসার (গাইনি) ডা. ফারজানা জাহান মিতু, ডা. সাহারা শারমিন ও ডা. আতিকুর রহমান। ক্যাম্পে ব্যবস্থাপত্রের সঙ্গে রোগীকে তাৎক্ষণিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।

ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এসএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক