১৩ অগাস্ট, ২০২২ ০২:৪৪ পিএম

লক্ষ্মীপুরে ডা. রাজিবের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ডা. রাজিবের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রাজীব মানবিক চিকিৎসক। করোনাকালীন বাড়ি বাড়ি গিয়ে তিনি উপজেলার মানুষকে সেবা দিয়েছেন। সাধারণ মানুষ সরকারি হাসপাতালমুখি হয়েছেন। এজন্য সাধারণ মানুষ তাকে ‘গরিবরের ডাক্তার’ বলে জানেন।

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতালের সামনে কড়ইতলা বাজারে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রাজীব মানবিক চিকিৎসক। করোনাকালীন বাড়ি বাড়ি গিয়ে তিনি উপজেলার মানুষকে সেবা দিয়েছেন। সাধারণ মানুষ সরকারি হাসপাতালমুখি হয়েছেন। এজন্য সাধারণ মানুষ তাকে ‘গরিবরের ডাক্তার’ বলে জানেন। তিনি মানুষের মনে মানবিকতার বীজ বুনেছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে। বদলি প্রত্যাহার করে তাকে ফের কমলনগরে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রেজাউল করিম রাজিবকে কমলনগর থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়।

মানববন্ধনে চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. সেলিম, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, স্থানীয় বাসিন্দা শামছুল আলম নিশাদ, রনি চন্দ্র দাস ও শিপন হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লক্ষ্মীপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক