১৩ অগাস্ট, ২০২২ ০১:৫৮ পিএম

ডা. মোশাররফের পিতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডা. মোশাররফের পিতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রো-ভাইস চ্যান্সেলরের নিজ বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) প্রো-ভাইস চ্যান্সেলরের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব হাসানপুর গ্রামের নিজ বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এতে ডা. কোহিনূর আহমেদ, সহকারী অধ্যাপক (গাইনি ও স্ত্রী রোগ বিভাগ), ডা. আবুল কালাম আজাদ (চর্ম ও যৌন রোগ), ডা. মোহাম্মদ হোসেন (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ) ও ডা. শামিমা বশর রূপা (অবস এন্ড গাইনি বিভাগ) প্রমুখ চিকিৎসা সেবা প্রদান করেন।  

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেয়র (অব) মো. আলী সুমন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান তারিকুর ইসলাম নয়ন প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক