১৩ অগাস্ট, ২০২২ ০২:৪৫ পিএম

দেশে হাজারে ৩০-৩২ জন শিশু মৃত্যুবরণ করে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাজারে ৩০-৩২ জন শিশু মৃত্যুবরণ করে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু মৃত্যুরোধে বিশেষায়িত সেবাকেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতি হাজারে প্রায় ৩০ থেকে ৩২ জন শিশু মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার ( ১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু মৃত্যুরোধে বিশেষায়িত সেবাকেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে। এ সেবাকেন্দ্রে অপরিপক্ক ও নানা রোগে আক্রান্ত নবজাতকরা বিশেষায়িত সেবা পাবে।

তিনি বলেন, এসডিজি লক্ষ্য অর্জনের জন্য শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। সেই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৫০টি হাসপাতালে এই বিশেষায়িত সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান শুরু হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান আগে শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশের স্কুলগুলোতে শিশুদের টিকা দেয়া হবে। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক