১৩ অগাস্ট, ২০২২ ০৩:১৩ পিএম

ডিপ্লোমা কোর্স ৪ বছর নয়, ৩ বছরই হওয়া উচিত: ডা. দীপু মনি

ডিপ্লোমা কোর্স ৪ বছর নয়, ৩ বছরই হওয়া উচিত: ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী বলেন, যারা বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান চালান, তাদের জন্য চার বছর হলে সুবিধা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা কোর্স চার বছর নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, এটা তিন বছর হওয়াই উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এতে শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান চালান, তাদের জন্য চার বছর হলে সুবিধা। কিন্তু যে পড়া তিন বছরে পড়ানো সম্ভব, সেটিকে আরও এক বছর টেনে চার বছর করা উচিত নয়।

ডা. দীপু মনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, এ কোর্স তিন বছরের হলে এর মানেরও উন্নতি হবে। বিশ্বের অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের। সেখানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের কোনও মানে নেই।

এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক