১৩ অগাস্ট, ২০২২ ০৩:৫০ পিএম

আজও কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদ

আজও কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদ
ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার প্রতিবাদে ঢামেকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত।

মেডিভয়েস রিপোর্ট: কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। 

আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিলানী বলেন, ‘আমাদের ২০০ জন ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতি চালু থাকলেও রোগীদের চিকিৎসা সেবা চলমান রয়েছে। আর হাসপাতালের জরুরি বিভাগ চালু রয়েছে।’  

তিনি বলেন, হামলায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিবে ইচিপ।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু কতিপয় বিপদগামী শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য ডা. সাজ্জাদ ওপর হামলা করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক