বিডিএস সেকেন্ড প্রফে ঢাকা ডেন্টালের ইর্ষণীয় ফলাফল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভু্ক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস সেকেন্ড প্রফেশনাল পরীক্ষায় অবিস্মরণীয় ফলাফল করেছেন ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) ডি ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা। এ বছর বিডিএস দ্বিতীয় প্রফে প্লেসধারী প্রথম ১০ জনের মধ্যে ৯ জনই ডিডিসির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা ডেন্টালের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডিডিসির ৫৮তম ব্যাচ থেকে সেকেন্ড প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০০ জন শিক্ষার্থী। পরীক্ষার ফলাললে পাস করেন ৯২ জন, অকৃতকার্য আটজন। এরমধ্যে অনার্স মার্ক পেয়েছেন মোট ২৩ জন শিক্ষার্থী। আর সেকেন্ডে সিলেবাসের ফার্মাকোলজি (ফার্মাকোলজি ও ডেন্টাল ফার্মাকোলজি) ও প্যাথলজি (প্যাথলজি ও মাইক্রোবায়োলজি)—দুটি বিষয়েই অনার্স মার্ক পেয়ে প্লেস অর্জন করেন ৯ জন শিক্ষার্থী। এটি সাম্প্রতিককালে ঢাকা ডেন্টালে সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ ফলাফল।
প্লেস অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম প্রতীতি প্রীতি প্রজ্ঞা, দ্বিতীয় মেহজাবিন হাসান ঐশী, চতুর্থ রায়হান উদ্দিন জনি, পঞ্চম পাকিস্তানের রাঘীসা রব, ষষ্ট সাবিহা সুলতানা জুঁই, সপ্তম জান্নাতুল ফেরদৌস জলি, অষ্টম যৌথভাবে ঐশী চৌধুরী ও সুমাইয়া রহমান এবং নবম স্থান অর্জন করেন প্রিয়ন্তি সরকার নম্রতা।
জানতে চাইলে অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগ এবং শিক্ষকদের প্রচণ্ড ডেডিকেশন (ত্যাগ) দেওয়ার কারণে এমন ফলাফল করার সম্ভব হয়েছে। আগামীতেও ভালো ফলাফলের এই ধারা অব্যাহত থাকবে।’
এর আগে সম্প্রতি প্রকাশিত বিডিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় চারজন, তৃতীয় প্রফে তিনজন ও সর্বশেষ ফাইনাল প্রফে সাতজন শিক্ষার্থী ঢাকা ডেন্টাল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস অর্জন করেন।
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
-
৩০ মে, ২০২৪
-
১০ এপ্রিল, ২০২৩
বিডিএস ভর্তি পরীক্ষা
পরীক্ষার আগের রাতে সব রিভিশন দেওয়ার চিন্তা ভুল
-
২২ জুলাই, ২০২০