১৮ মে, ২০২৪ ০৭:০১ পিএম

করোনায় প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ১১

করোনায় প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ১১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত একদিনে রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এ ছাড়া ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

আজ শনিবার (১৮ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত কোভিড-১৯ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১১।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের বয়স ৬১ থেকে ৭০ বছর। তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। শনাক্ত অপর ১১ জনও ঢাকার অধিবাসী।

এ নিয়ে ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হলো। ওই বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭০৭ জন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক