১১ মে, ২০২৪ ১১:২৮ এএম
এনআইসিভিডির নতুন উপপরিচালক ডা. কাজল কর্মকার
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) নতুন উপপরিচালক পদে ডা. কাজল কুমার কর্মকারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৮ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. কাজল কুমার কর্মকারকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নতুন উপপরিচালক
-
১১ মে, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত