০৫ মে, ২০২৪ ১০:০৯ পিএম

হ্যান্ড হাইজিন দিবসে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রম

হ্যান্ড হাইজিন দিবসে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রম
সাবান বিতরণ করছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: হ্যান্ড হাইজিন দিবস পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা।

রোববার (৫ মে) দিবসটি উপলক্ষে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) ডিএমসি লোকাল কমিটির আয়োজনে মেডিকেল ক্যাম্পাসে আশেপাশের এলাকার মানুষদের মাঝে ফ্রি সাবান বিতরণ এবং হাত ধোয়ার সঠিক নিয়মসহ সচেতনতা কার্যক্রম চালিয়েছেন তাঁরা।

এসময় শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে সঠিকভাবে হাত ধোয়ার উপর জোর দেওয়া হয়েছে। সঠিকভাবে হাত ধোঁয়া এবং অন্যকেও উৎসাহিত করা। এগুলো স্বাস্থ্য সুরক্ষার অন্যতম পদক্ষেপ। সেইসঙ্গে করোনাসহ বিভিন্ন ভাইরাসঘটিত রোগ, সার্জিক্যাল ইনফেকশন ও শিশুদের ডায়রিয়ার মত ভয়ানক ব্যাধি দূর করতে সঠিকভাবে নিয়মিত হাত ধোয়া উচিত।’

তারা আরও জানিয়েছেন, ‘এসব দিবস পালন করার মাধ্যমে মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ করার মাধ্যমে একটি স্বাস্থ্যমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক