২২ এপ্রিল, ২০২৪ ০৫:০৫ পিএম
স্বাস্থ্য শিক্ষার নতুন পরিচালক ডা. নাসির উদ্দিন
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. নাসির উদ্দিন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত আছেন।
আজ সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ মে ২০২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নতুন পরিচালক
-
২১ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
২৮ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত