০৭ এপ্রিল, ২০২৪ ০৪:৫৯ পিএম

জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে শিশুদের ভূমিকা নিয়ে ডিএমসি শিক্ষার্থীদের কর্মশালা

জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে শিশুদের ভূমিকা নিয়ে ডিএমসি শিক্ষার্থীদের কর্মশালা
গত ১২ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ‘রেডিয়েন্ট কিডস, রোবাস্ট হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্ট্রোক প্রতিরোধেসহ জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে শিশুদের ভূমিকা নিয়ে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীদের উদ্যোগে দুই পর্বের ‘টাইনি ট্রায়াম্ফ ট্রেনিং ক্যাম্প’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ‘রেডিয়েন্ট কিডস, রোবাস্ট হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের উদ্যোগগ্রহণ করে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (বিএমএসএস)।

প্রথম পর্বে ঢাকা মেডিকেল কলেজের প্রায় ৪০ জন শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রশিক্ষণ দেন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা.মো. রকিবুল ইসলাম ও ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ সিয়াম মোয়াজ্জেম।

এরপর দ্বিতীয় পর্বে কর্মশালা আয়োজন করা হয় ঢাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে। এই পর্বে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩০০ স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে ছোট ছোট গ্রুপ করে স্কুল শিক্ষার্থীদেরকে জানানো হয়, হঠাৎ কোন মানুষের হার্ট ফেইলিওর হলে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সেইসঙ্গে কর্মশালায় বয়ঃসন্ধিকাল এবং মাসিকের সময় মানসিক স্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয়। এরপর আলোচনা শেষে স্কুল শিক্ষার্থীদের পুরস্কৃতও করা হয়। এই কর্মশালায় সহয়োগিতা ছিল ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ সংগঠন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক