ত্রুটিপূর্ণ লিফট: কুমিল্লা মেডিকেল সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: ত্রুটিপূর্ণ লিফটে রোগী ওঠানামা করানোর দায়ে কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার হাসপাতাল) হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযানে কুমিল্লা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ মনজুরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. রাহাত বিন কাশেম ও ডা. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
কানিজ ফাতেমা গণমাধ্যমকে বলেন, কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার) হাসপাতালের একটি ত্রুটিপূর্ণ লিফটে রোগী ওঠানামা করানোর অভিযোগ আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। বারবার ঝুঁকি নিয়ে রোগে ওঠানামা করানোর সময় সম্প্রতি অন্তত দুইবার লিফট বন্ধ হয়ে রোগী আটকে পড়ার ঘটনা ঘটে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রুটিপূর্ণ লিফটটি স্থায়ী মেরামত না করে দায়সারাভাবে কাজ চালিয়ে নেওয়ার প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, হাসপাতালটির লিফটে বেশ কয়েকবার রোগীরা আটকা পড়েছিল। কিন্তু তার স্থায়ী সমাধান না করে কোনোরকমে রোগী ওঠানামা করানো হচ্ছিল। জরিমানার পাশাপাশি ওই লিফটটিকে সাময়িক সিলগালা করা হয়। লিফটের সমস্যা স্থায়ীভাবে সমাধান করে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর প্রত্যয়ন নিলে লিফট দিয়ে রোগী ওঠানামার অনুমতি দেওয়া হবে।
কানিজ ফাতেমা আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের আশ্রয় নিয়ে ভবনটির বেজমেন্টে অবৈধভাবে ১৩টি বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার তৈরির দায়ে ওই চেম্বারগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪