২৪ মার্চ, ২০২৪ ০১:০৫ পিএম

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ঢাকা মেডিলে কলেজ হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: দাবি আদায়ে সারাদেশের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একমত পোষণ করে কর্মবিরতি ঘোষণা দিয়েছে ঢাকা মেডিলে কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

শনিবার (২৩ মার্চ) সংগঠনটির সভাপতি ডা. জাবের মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়নের স্বার্থে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন সম্মিলিত ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরষিদ সর্বাত্মক একাত্মতা ও সংহতি প্রকাশ করছে।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি

১. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। 

৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। 

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক