০২ মার্চ, ২০২৪ ০৭:৪৯ পিএম

রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠান ৯ মার্চ

রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠান ৯ মার্চ
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে সকাল ৮টায় এ অভিষেক অনুষ্ঠান হবে।

আজ শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৪ ইং শিক্ষাবর্ষে এমডি এবং এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তিকৃত রেসিডেন্টদের আবেশন (ইনডাকশন) অনুষ্ঠান আগামী ৯ মার্চ মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, ‘ভর্তিকৃত রেসিডেন্টদের উক্ত তারিখে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও বি-ব্লকের মধ্যবর্তী স্থানে নির্মিতব্য রেজিস্ট্রেশন প্যান্ডেল উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

আদেশের অনুলিপি বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডিরেক্টর, উপ-রেজিস্ট্রার শিক্ষা ও অধ্যক্ষ/পরিচালক সেকশন অফিসারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত