আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
এতে বলা হয়, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধা ও কোটার ভিত্তিতে ১১৫ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রার্থীদের রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) পার্শ্বে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য এএফএমসি, ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
এছাড়া চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার (এএফএমসি ক্যাডেট) জন্য প্রত্যেককে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ, নম্বরপত্র, নাগরিকত্বের সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত হতে বলা হয়েছে।
এর আগে, গত ১৪ জানুয়ারি থেকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ২৭ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া শেষ গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়