২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ পিএম
হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

২০ স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ, ৮টির জরিমানা

২০ স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ, ৮টির জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে দ্বিতীয় দিনে মতো হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে অনুমোদনহীন ২০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ, ৮টিকে জরিমানার পাশাপাশি সাত প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সঠিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো চলছে কিনা, তা তদারকি করতে ২৭ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু হবে। একই সঙ্গে হাসপাতাল এবং চিকিৎসকের গাফিলতিতে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি। বলেন, অবহেলায় শিশু মৃত্যু হলে দোষী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, চিকিৎসক এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে অপারেশনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই সেখানে অপারেশন করা যাবে না।

প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে হবে জানিয়ে তিনি বলেন, জারি করা নির্দেশনা কঠোরভাবে মনিটরিং করা হবে।

এদিকে অভিযানের অংশ হিসেবে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নামে র‍্যাব। অভিযানে শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতাল থেকে মোট ৪২ জন দালালকে আটক করা হয়।

র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, র‍্যাব দেশজুড়ে অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে র‍্যাব-২ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। আমরা জানতে পেরেছি, রোগীরা যখন হাসপাতালে প্রবেশ করেন তখন দালালরা তাদের টার্গেট করেন এবং পিছু নেন। এরপর রোগীদের বোঝানো হয় এখানে ভালো ডাক্তার নেই, চিকিৎসা নেই। এসব বলে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক