বাংলাদেশি চিকিৎসক-নার্স নেবে সৌদি আরব
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিচ্ছে সৌদি আরব। ইতোপূর্বে ২০২২ সালে চিকিৎসক নিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মোতাবেক ২০২৩ সালের নভেম্বরে প্রাথমিক ধাপে প্রায় ৬০ জন চিকিৎসককে নিয়োগ দেয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর নিয়োগ থেকে গেলেও নতুন করে চিকিৎসক-নার্স নিতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী আছেন। তাঁদের মধ্যে মাত্র কিছুসংখ্যক চিকিৎসাকর্মী আছেন।
ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান আরব নিউজকে বলেন, তাঁর দেশ দীর্ঘদিন বাংলাদেশ থেকে কোনো চিকিৎসাকর্মী নিয়োগ করেনি। কিন্তু এখন তাঁরা বাংলাদেশি চিকিৎসাকর্মী নিয়োগ শুরু করেছেন। কারণ, তাঁরা ইতিমধ্যে সৌদির মানদণ্ড পূরণ করেছেন।
সৌদিতে যাওয়া প্রাথমিক দলে প্রায় ৬০ বাংলাদেশি চিকিৎসাকর্মী ছিলেন। এই নিয়োগকে কেবল শুরু বলে মন্তব্য করেন সৌদির রাষ্ট্রদূত। আরব নিউজকে আল-দুহাইলানের দেওয়া সাক্ষাৎকারটি গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মী নিয়োগের এই সংখ্যা অদূর ভবিষ্যতে লাফিয়ে বাড়বে।
আল-দুহাইলান বলেন, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করে। আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য তারা বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। বাংলাদেশ থেকে পরবর্তী যে দলটি সৌদি আরবে যাবে, সে দলটি নার্সদের নিয়ে গঠিত হবে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম আরব নিউজকে বলেন, সৌদির কর্তৃপক্ষ বাংলাদেশকে ১৫০ জনের বেশি প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছে। মন্ত্রণালয় এখন সৌদির চাহিদা যাচাই-বাছাই করছে। যেমন বাংলাদেশি নার্সদের সৌদির কোথায় নিয়োগ দেওয়া হবে, তাঁদের কি দেশটির সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে, নাকি বেসরকারি হাসপাতালে ইত্যাদি বিষয়।
খায়রুল আলম বলেন, যেহেতু বিষয়টি নতুন, তাই সরকার এখন চিকিৎসাকর্মীদের নিয়োগকে গতিশীল করতে কার্যপদ্ধতি তৈরি করছে। বাংলাদেশি প্রবাসী কর্মীদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য সৌদি আরব। এখন বাংলাদেশি চিকিৎসাকর্মী নিয়োগে সৌদির সর্বশেষ এই পদক্ষেপকে তাঁরা স্বাগত জানান। এই সুযোগকে আরও বাড়ানোর সুযোগ আছে। এর জন্য একটি বিস্তারিত নিয়োগের নীতি তৈরি করা হবে।
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ অগাস্ট, ২০২৬
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
-
১০ অগাস্ট, ২০২৬
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৪ জানুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৮ নভেম্বর, ২০২৩
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান