এমডি-এমএসে ভর্তি: ১৪০৫ প্রার্থীর তালিকা প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (৩১ জানুযারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সসমূহে সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ ও সামরিক কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১৪০৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হল।’
এতে আরও বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি, বিএসএমএমইউ এবং সামরিক প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানে ৭ ফেব্রুয়ারি থেকে প্রেষণাদেশ/ছুটির আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।’
সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫