৩০ জানুয়ারী, ২০২৪ ০৩:৫৪ পিএম
এইচপিভি টিকা পেলেন ৭৫ শিক্ষার্থী

চমেকে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচির সূচনা

চমেকে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচির সূচনা
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সূচনা হলো জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচি। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ৭৫ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা হলো।

এ ছাড়া একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে Cervical Cancer Screening Programmes and age-specific Coverage Estimates for 202 Countries and Territories World Wide: A Review and Synthetic Analysis শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাইনি এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানা বেগম। 

এ ছাড়া Cervical Cancer Awareness Program in Bangladesh and WHO Guideline শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাইনি এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত