২৪ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৬ পিএম

না ফেরার দেশে বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. সাখাওয়াত হোসেন

না ফেরার দেশে বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. সাখাওয়াত হোসেন
ডা. সাখাওয়াত হোসেনের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী অধ্যাপক ও বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. সাখাওয়াত হোসেন ডিউক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে মারা যান তিনি। তাঁর সহকর্মীবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিটোরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সাহিদুর রহমান খান লিখেন, ‘ডা. সাখাওয়াত ভাই আর আমি পাশাপাশি রুমে চেম্বার করতাম। আমার দেখা একজন ঠান্ডা প্রকৃতির মানুষ, চুপচাপ নিরবে নিভৃতে থাকতেন। নিরবেই চলে গেলেন। আল্লাহ মরহুম ভাইয়ের ভুলত্রুটি ক্ষমা করে দিন। সওয়াল-জবাব সহজ করে দিন। কবর জীবন শান্তিময় করুন এবং শেষ বিচারে সফলকামদের অন্তর্ভুক্ত করে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন। পরিবার পরিজনদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।’

ডা. সাখাওয়াত হোসেনের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক