২৬ ডিসেম্বর, ২০২৩ ০২:১৪ পিএম

চলে গেলেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহ উদ্দিন

চলে গেলেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহ উদ্দিন
প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির মেডিভয়েসকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্যার কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল আইসিইউ থেকে ভেন্টিলেটরে নেয়। আজ সকাল ১১টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘স্যারের জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর মনিপুরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ আছর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে, এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’

অধ্যাপক ডা. সালেহ উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক