২৬ ডিসেম্বর, ২০২৩ ০১:০৩ পিএম

সড়ক দুর্ঘটনায় পুত্রসহ ডা. তৌহিদুর রশিদের মর্মান্তিক মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পুত্রসহ ডা. তৌহিদুর রশিদের মর্মান্তিক মৃত্যু
এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন নর্থইস্ট মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তাঁর ছেলে ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী। এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশাটি দক্ষিণ সুরমা থেকে শহরের দিকে আসছিল। অটোরিকশাটি রাত ১০টার দিকে হুমায়ূন রশীদ চত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে এলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত নর্থইস্ট হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন ‘দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন। তবে ট্রাক ও কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক