২৩ নভেম্বর, ২০২৩ ০৮:২৬ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসকের নামে স্মৃতি সড়ক উদ্বোধন 

সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসকের নামে স্মৃতি সড়ক উদ্বোধন 
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুর সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডা. মো. হাফিজুর রহমানের স্মৃতি রক্ষার্থে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডা. হাফিজুর রহমান স্মৃতি সড়ক’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) স্মৃতি সড়কটি উদ্বোধন করেন স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা.শফিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. উত্তম কুমার সরকার প্রমুখ।

উদ্বোধন পরবর্তী সময়ে ডা. হাফিজুর রহমানের পিতা-মাতা তাঁর কর্মস্থল প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।

প্রসঙ্গত, ডা. মো. হাফিজুর রহমান (৩৮) গত ৮ অক্টোবর ট্রাক চাপায় নিহত হন। নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডা. হাফিজুর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে এগারো মাস আগে নিয়োগ পান তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. হাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডা. হাফিজুর রহমান জামালপুর শহরের ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল নান্দিনা উপস্বাস্থা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। এসময় জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হন ডা. হাফিজুর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক