ডোমার মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে এসএএম কর্নার উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাস হতে পাঁচ বছর বয়সী শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রেশন (এসএএম) কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএএম কর্নারের উদ্বোধন করেন স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ডা. এবিএম আবু হানিফ।
পরে ডোমার মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রায়হান বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর কবির নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ইউনিসেফের ডিভিশনাল কো-অর্ডিনেট সহিদুল হাসান ও ল্যাম্প হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মাহাতাব লিটন।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বাড়ি বাড়ি গিয়ে আন্তরিক প্রচেষ্টায় অপুষ্টিজনিত ৩৮ জন এসএএম শিশুদের স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত করে হাসপাতালে সেবাদান বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিগণ হাসপাতালের বিভিন্ন কর্নার পরিদর্শন করে রোগীদের খোঁজ-খবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেবার মান উন্নত করতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ প্রদান করেন স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ডা. এবিএম আবু হানিফ।
এসএস/এএনএম
-
২০ এপ্রিল, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৪
-
১০ ডিসেম্বর, ২০২৩
-
২০ সেপ্টেম্বর, ২০২৩
-
৩১ অগাস্ট, ২০২৩
-
২৭ অগাস্ট, ২০২৩