০৩ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৬ পিএম

সৈয়দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার রোগীর সেবা প্রদান

সৈয়দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার রোগীর সেবা প্রদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবার উদ্যোগে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সৈয়দপুর শহরের রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার অসহায়-দুঃস্থ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি বিনামুল্যে ওষুধপত্র বিতরণ, ইসিজি, রক্ত পরীক্ষা,ডাইবেটিস পরীক্ষাসহ যাবতীয় চিকিৎসাসেবা দেওয়া হয় বিনামূল্যে।

সকালে গরীব চিকিৎসা সেবার ওই বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী। গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে ও সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, মামুনুর রশীদ, রবিউল আলম, জসিম উদ্দিনসহ সৈয়দপুরের গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবকরা।

ফ্রি-মেডিকেল ক্যাম্পে গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মাহেরুখ সাদী হেনা, ডা. রাইসুল কবির, ডা. আফসানা জাহান, ডা. জুলেখা আহমেদ নেহা, ডা. তারেকসহ মেডিসিন, হৃদ, ডেন্টাল, নাক কান গলা, চক্ষু, প্রসুতি ও নারী স্বাস্থ্য, ফিজিওথেরাপিসহ ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অসহায়-গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নীলফামারী
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক