২০ জানুয়ারী, ২০২৪ ০৩:০৯ পিএম

চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন নার্স, জরিমানা-কারাদণ্ড

চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন নার্স, জরিমানা-কারাদণ্ড
নীলফামারীর মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

মেডিভয়েস রিপোর্ট: পেশায় নার্স হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে রোগী দেখার দায়ে নীলফামারীতে ফারুক হোসেন রুবেল (৪৫) নামের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিককে এক মাসের জন্য সীলগালা করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) নীলফামারী জেলা শহরের মাধার মোড় এলাকার মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।

জেলার সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, অভিযুক্ত ফারুক হোসেন অন্য এক চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে চেম্বার করে আসছেন। অপর এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাজা দিয়ে ক্লিনিকটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের ২০১০ অনুযায়ী ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন প্রতারককে রোগী দেখার সুযোগ করে দেওয়ার দায়ে ক্লিনিকটি এক মাসের জন্য সিলগালা করা হয়েছে।

জানা যায়, ফারুক হোসেন রুবেল রংপুর নগরীর ময়নাকুঠি নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের সুপারভাইজার। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে নীলফামারীতে রোগী দেখতেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নীলফামারী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক