১০ ডিসেম্বর, ২০২৩ ১০:১৬ এএম

সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের শীতবস্ত্র বিতরণ
কর্মসূচির অংশ হিসেবে একই সাথে হেল্থ ক্যাম্প আয়োজন করে তারা, যেখানে দুই শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা ও ফ্রি মেডিসিন সরবরাহ করা হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ইব্রাহিম মেডিকেল কলেজের 'সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব'। গত ৮ ডিসেম্বর নীলফামারীর প্রত্যন্ত অঞ্চল বড়ভিটা ইউনিয়নে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

কর্মসূচির অংশ হিসেবে একই সাথে হেল্থ ক্যাম্প আয়োজন করে তারা, যেখানে দুই শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা ও ফ্রি মেডিসিন সরবরাহ করা হয়।

ইব্রাহিম কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাবের তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হয়। ক্লাবের সদস্যসহ অনেক স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে এই কাজের সাথে জড়িত ছিলেন।

এর আগে গত ৭ ডিসেম্বর চারজন চিকিৎকসসহ ১৩ সদস্যের স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে নীলফামারীতে যায়। 

প্রসঙ্গত, কলেজের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব পূর্ববর্তী বছরগুলোতেও স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সীমান্তঘেষা পূর্বতন ছিটমহলে শীতবস্ত্র বিতরণ, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হেল্থ ক্যাম্প, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওরের বন্যাদুর্গতদের সাহায্য সামগ্রী, রাজধানীর ফুটপাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত