এনএইচএসে প্রশিক্ষণে দরখাস্ত আহ্বান, সাক্ষাৎকার ২২ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: একাডেমি অব মেডিকেল রয়্যাল কলেজের মেডিকেল ট্রেনিং উদ্যোগে (এমটিআই) দুই বছর মেয়াদি প্রশিক্ষণের জন্য বাংলাদেশি চিকিৎসকদের আবেদনের আহ্বান জানানো হয়েছে, যা অন্যান্য অঞ্চলেও চালুর অপেক্ষায় রয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এমন তথ্য দেওয়া হয়েছে।
বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে এ সংক্রান্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
নোটিসের তথ্য অনুযায়ী, পশ্চিম লন্ডনের এনএইচএসের অন্তর্ভুক্ত রয়্যাল কলেজের বাছাইকৃত অঞ্চলের হাসপাতালগুলোতে নিম্নোক্ত স্পেশালিটিতে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেগুলো হলো—
১. দুর্ঘটনা এবং জরুরি ওষুধ
২. অ্যানেসথেটিক্স
৩. ক্রিটিক্যাল কেয়ার
৪. অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি
৫. অফথালমোলজি
৬. পেডিয়াট্রিক্স
৭. সাইক্রিয়াট্রি
৮. রেডিওলজি (ক্লিনিক্যাল অ্যান্ড মেডিসিন)
৯. সার্জারি—জেনারেল সার্জারি, ট্রমা অ্যান্ড অর্থোপেডিকস, ইএনটি, কার্ডিওথোরাসিক সার্জারি (ST1 লেভেল)
১০. মেডিসিন—অ্যাকিউট/ইন্টারনাল মেডিসিন, ডার্মাটোলজি, ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি, জেনিটোরিনারি মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, হেমাটোলজি, সংক্রামক রোগ, স্নায়ুবিদ্যা, অনকোলজি, প্যালিয়াটিভ কেয়ার মেডিসিন, রেনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি ও স্ট্রোক।
এএনএম/