গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল
মেডিভয়েস ডেস্ক: ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তে গাজায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল সরকার।
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকেও মুক্তি দেওয়া হবে। তবে কখন থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বা জিম্মিদের কোথায় কীভাবে মুক্তি দেওয়া হবে, সেসব বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল জানায়, ওই হামলায় প্রাণ হারান ১ হাজার ২০০ জনের বেশি মানুষ। আর ২৪০ জনের মতো মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এর বেশির ভাগই শিশু ও নারী। উদ্বাস্তু হয়েছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।
এর মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল ও হামাস একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এর আওতায় হামাসের হাতে থাকা কিছু বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজায় হামলা কয়েক দিনের জন্য বন্ধ রাখবে। সূত্র আল জাজিরা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা