০৯ নভেম্বর, ২০২৩ ০১:১৫ পিএম
শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ রোগীর মৃত্যু
ফাইল ছবি
মেডিভয়েস ডেস্ক: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।
মৃত চারজন হলো, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)।
চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। বর্তমানে এ হাসপাতালে ১২২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
টিআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত