০৮ নভেম্বর, ২০২৩ ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১৯১২

ডেঙ্গুতে মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১৯১২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩২ জনে।

আজ বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরের ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন। গত ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৭৯৫ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৭ হাজার ৬৬০ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক