০৮ নভেম্বর, ২০২৩ ০৬:০৭ পিএম

আইভিআই ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন এহসানুল কবির জগলুল

আইভিআই ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন এহসানুল কবির জগলুল
অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল

মেডিভয়েস ডেস্ক: আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) বোর্ড অব ট্রাস্টির সদস্য হলেন অ্যাসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।

মঙ্গলবার (৭ নভেম্বর) গ্লোবাল কাউন্সিলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডা. এহসানুল কবির জগলুলকে বোর্ড অব ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বাংলাদেশ সরকার এবং গ্লোবাল কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।

জগলুল ২০১৪ সাল থেকে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগসের এমডি ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তৃণমূল পর্যায়ে বিনামূল্যে সরকারি ওষুধ পৌঁছে দিতে ওষুধ উৎপাদনের নেতৃত্বের পাশাপাশি সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি অ্যাসেনসিয়াল বায়োটেক ও রিসার্স সেন্টার নামে এডিবির যৌথ অর্থায়নে ভ্যাকসিনের একটি প্রকল্প পাস হয় একনেকে। যার নেতৃত্ব দিচ্ছেন ডা. জগলুল। তিনি বাংলাদেশ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক