০৮ নভেম্বর, ২০২৩ ০৫:৫৩ পিএম

হৃদরোগ বিশেষজ্ঞ রাজীব আহসা‌ন না ফেরার দেশে

হৃদরোগ বিশেষজ্ঞ রাজীব আহসা‌ন না ফেরার দেশে
ডা. রাজীব আহসা‌ন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাজীব আহসা‌ন মারা গেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৪টা ২৩ মি‌নি‌টে রাজধানীর এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না ‌লিল্লা‌হি ওয়াইন্না ইলাইহি রা‌জিউন।

তার সহোদর হাসানুজ্জামান বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সক‌লের কা‌ছে আমার ভাইয়ের জন‌্য দোয়ার আবেদন কর‌ছি। আমার ভাইকে সক‌লে দয়া ক‌রে মাফ ক‌রে দি‌বেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত ন‌সিব করুন। আমিন।’

একই দিন রাত ১০টায় মিরপুর বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়।

ডা. রাজিব ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত ছিলেন। হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে অল্প সময়ের ব্যবধানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. রাজিব ছিলেন চমেক ৩৫তম ব্যাচের শিক্ষার্থী।

ডা. মোহাম্মদ রাজীব আহসা‌নের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাঁর সাবেক সহকর্মী নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘২০১৯ সনে রাজিব হজ্জ পালনের জন্য সৌদি আরব যায়। হজ্জে যাওয়ার আগেই অসুস্থ বোধ করছিল। ফিরে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে ধরা পড়ে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সার। তারপর দেশে ও বিদেশে দীর্ঘ লড়াই। Bone marrow প্রতিস্থাপন এবং পরে rejection, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া—সব মিলিয়ে কঠিন সময় সে পাড়ি দিয়েছে।’

‘একজন অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু, অসাধারণ চিকিৎসক ডা. রাজিবের জন্য দোয়া প্রার্থী। পরম করুণাময় তাঁকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন’—যোগ করেন তিনি।

মৃত্যুকালে ডা. মোহাম্মদ রাজীব আহসা‌ন স্ত্রী, একমাত্র কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক