০১ নভেম্বর, ২০২৩ ১১:৩৮ এএম

গাজা এখন হাজারও শিশুর কবরস্থান: জাতিসংঘ

গাজা এখন হাজারও শিশুর কবরস্থান: জাতিসংঘ
ইউনিসেফের মুখপাত্র জেমস ইল্ডার এক বিবৃতিতে বলেছেন, গাজা অন্য সবার জন্যে জীবন্ত নরক।

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সেখানে পানিশূন্যতায় আরও শিশুর মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ক্রমবর্ধমান শিশু নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (৩১ অক্টোবর) জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মুখপাত্র জেমস ইল্ডার এ মন্তব্য করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় আট হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

ইউনিসেফের মুখপাত্র জেমস ইল্ডার এক বিবৃতিতে বলেছেন, গাজা হাজারো শিশুর কবরস্থানে পরিণত হয়েছে। এটি অন্য সবার জন্যে জীবন্ত নরক।

ইউনিসেফ বলছে, গাজায় এখনো ৯৪০ শিশু নিখোঁজ রয়েছে। সুপেয় পানি সরবরাহের পরিমাণ ৫ শতাংশে নেমে আসায় শিশুরা পানিস্বল্পতায়ও ভুগছে।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি। ইউনিসেফ মুখপাত্র আরও বলেন, গাজার শিশুরা শুধু ইসরায়েলি হামলাতেই নিহত হচ্ছে না, চিকিৎসাসেবার অভাবেও তারা মারা যাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও