২৮ অক্টোবর, ২০২৩ ০৮:৩৭ পিএম

নর্থ ইষ্ট হাসপাতালে আইইউআই সেন্টার চালু

নর্থ ইষ্ট হাসপাতালে আইইউআই সেন্টার চালু
বন্ধ‍্যাত্ব রোগীদের আধুনিক চিকিৎসা দিতে আইইউআই সেন্টারটি চালু করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বন্ধ‍্যাত্ব রোগীদের আধুনিক চিকিৎসা দিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইইউআই সেন্টার চালু করা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) সেন্টারটি উদ্বোধন করেন হাসপাতালের গাইনী এন্ড অব্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ ইলোরা।

এতে আরও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ডা. রাবেয়া বেগম, ডা. নাসরিন চৌধুরী, ডা. উম্মে সাঈদা বিলকিস, ডা. জাফরিন ইয়াসমিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক জীবনযাত্রায় সন্তানলাভে অক্ষমতা একটিবড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোনও দম্পতি যদি এক বছর চেষ্টা করার পরও সন্তানধারণ না করতে পারে, সেক্ষেত্রে তারা সন্তানলাভে অক্ষম বলে ধরে নেওয়া হয়। মুশকিল হল, সন্তানধারণে অক্ষমতাকে অনেকেই নিজস্ব ব্যক্তিগত সমস্যা ভেবে হীনমন্যতায় ভোগেন এবং চেপে যান। কিন্তু এই ভাবনা থেকে দূরে থাকা উচিত। কারণ, সন্তানহীনতার সমস্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা বা কারও একার নয়। আশার কথা হল, প্রাকৃতিক বা জৈবিক উপায়ে যারা সন্তানধারণ করতে পারছেন না, তাঁদের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যাসিস্টেড কনসেপশন বা সহায়ক গর্ভাধান পদ্ধতির বিকল্প বন্দোবস্ত রয়েছে। আর এই পদ্ধতির সবচেয়ে সহজ ও প্রাথমিক ধাপ হল আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন।

এখন থেকে নিয়মিত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে IUI সেন্টারে এই ধরনের রোগীদের চিকিৎসা প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক