যশোর মেডিকেল ইচিপের সভাপতি সরদার রাব্বি, সম্পাদক বিশ্বজিৎ
মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. সরদার রাব্বি হাসান ও সাধারণ সম্পাদক পদে ডা. বিশ্বজিৎ সরকার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) যশোর মেডিকেল ছাত্রলীগের সভাপতি নাফিস শহিদুল্লাহ শাহী ও সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ডা. সুমাইয়া শাম্মী বিলি, ডা. আসমা সাদিয়া রিমি, ডা. মিরাজুল আবেদীন রাজ, ডা. সোহরাব হোসেন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. শাফায়েত জামিল, ডা. অনিক রহমান, ডা. মো. সাব্বির হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে ডা. রেহনুমা জাহান দিশারী, ডা. মো. তন্ময় ইসলাম, ডা. বাইতুল মোকাদ্দেস টুম্পা, ডা. মাহের আহম্মেদ মাহীন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক ডা. মো. মুরসালিন, অর্থ সম্পাদক ডা. প্রত্যাশা সেন, দপ্তর সম্পাদক ডা. সুজন শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন (মীম), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. তানবীন ত্রয়ী, রোগী কল্যাণ সম্পাদক ডা. আয়েশা সিদ্দীকা বিনতে হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ডা. মমতাজ খানম মৌলি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. আনিকা নওরীন অন্তি।
নতুন কমিটিতে কার্যকরী সদস্য হয়েছেন ডা. জেরিন আফরোজ, ডা. মো. ইমরান মিয়া ও ডা. সারা মেহেরীন।
টিআই/এএনএম